চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭৩ ও মৃত্যু ৩ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রামে করোনাভাইরাসের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় ৪১৮টি নমুনা পরীক্ষায় নতুন আরো ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৩জন। সুস্থ হয়েছে ৬৯জন। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৪ জন।

আজ রবিবার (৯ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৫ জন এবং উপজেলার ৮ জন।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৩টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে এইদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.