শোকের মাসে চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থী এসরারুলের বিভিন্ন কর্মসূচি

0

সিটি নিউজ,চট্টগ্রাম : আগস্ট যেমন বাঙালির শোকের মাস, তেমনি আতঙ্কের মাস। প্রতি বছরই আগস্টে কিছু না কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আতঙ্ক-উদ্বেগের।এ ধরনের ঘটনা থেকে সকলকে সুস্থ রাখুক।চট্টগ্রাম নগরীর ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এসরারুল হক এসরাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেন। চান্দগাঁও এলাকায় অসহায়, দুস্থ, পথশিশু মানুষের মধ্যে খাবার বিতরণ করেন এসরারুল হক।তার নেতৃত্বে এদিন আরও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে সৃষ্ট সংকটে স্থবির জনজীবন। যেখানে বর্তমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী জনপ্রতিনিধি লুটপাটে ব্যস্ত,সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধারাবাহিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণ, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানবিকতায় কাজ করছেন চট্টগ্রাম নগরীর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুব সংগঠক এসরারুল হক এসরাল।

খাবার বিতরণ

দেশে মহামারী করোনার থাবার শুরু থেকেই ঘরবন্দী মানুষের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন এ যুবনেতা। তার সঙ্গে ছিলো শতশত ছাত্রলীগ ও যুবলীগ কর্মী। তারা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ৮হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। তাছারা তিনি ৬হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,ডেটল সাবান বিতরন করেন গৃহবন্ধী মানুষের সংকট নিরসনে কাজ করতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে বিভিন্ন ইউনিটে স্বেচ্ছাসেবক টিম গঠন করে লিফলেটের মাধ্যমে সচেতনতার বাণী ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায়।

গত শুত্রুবার ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় কোরাআন তেলোয়াত,দোয়া মাহফিল এবং গরীব দুঃখী অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শুধু তাই নয় তিনি প্রতি শুত্রুবার ব্যক্তিগত তহবিল থেকে গরীব দুঃখী অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

যুব সংগঠক এসরারুল হক এসরাল জানান, অসহায় ও কর্মহীন মানুষদের কথা চিন্তা করে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এসব কর্মকান্ড চলমান।এইভাবে সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন তাহলে দেশে খাবার সংকট ও চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না।সঠিক পরিকল্পনায় ঐক্য গড়ে মানব সেবায় সবাইকে এগিযে আসতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় জনগণের পাশে থাকতে পারি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.