আওয়াজ ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের শহীদদের স্মরণে আলোচনা সভা
সিটি নিউজঃ জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করেছে আওয়াজ ফাউন্ডেশন, বায়োজিদ শাখা চট্টগ্রাম।চট্টগ্রাম নগরীর বায়েজিদে ব্লু লাউঞ্জ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনে ২নং জালালাবাদ ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ ইব্রাহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান নিজের জীবন বাঙ্গালী জাতির মুক্তির জন্য কোরবানি দিয়েছেন।কিন্তু কিছু পথভ্রষ্ট দেশ ও জাতির শত্রু ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেন।তবে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।তাই আমরা তাঁর ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
সভাপতির বক্তব্যে মোঃ ইব্রাহিম ভূঁইয়া বলেন,’বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তাঁর আত্মা শান্তি পাবেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিল্লিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাঈদুর রহমান চৌধুরী, ক্লিফটন টেক্সটাইলস এন্ড এ্যাপারেলস লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুম,আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম অফিসের একাউন্টস অফিসার মোঃ নজরুল ইসলাম চৌধুরী, প্রজেক্ট অফিসার ইসরাত জাহান চৌধুরী,ফিল্ড ফেসিলিটেটর শাহিদা আক্তার, পারভিন আক্তার ও সাপোর্ট স্টাফ মোঃ আব্দুল্লাহ। এছাড়াও ট্রেড ইউনিয়নের নেত্রী বৃন্দ, এন্টিহেরেজম্যান্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফ্যাক্টরীর শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
