মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ

0

বাঁশখালী প্রতিনিধি :   প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী গতকাল নিজ বাসভবনে সকাল ১১ টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি……….রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অনার প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরীর মৃত্যুতে বাঁশখালীর সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, যুগ্ম আহবায়ক ও এমপি’র একান্ত সচিব অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরানুল হক ইমরান, সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক চৌধুরী ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.