শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : উখিয়ার উপকূলীয় জালিয়াপালংয়ে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় সোনাইছড়ি খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে অংশগ্রহণ করেন নার্সারী একাদশ বনাম টমটম খেলোয়াড় সমিতি। খেলায় উভয় দলের আঞ্চলিক ও জাতীয়লীগের খেলোয়াড়দের মহমহ আক্রমণে দর্শকদের আনন্দ দেন। খেলায় উভয় দল একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়।
১ম অধ্যায়ে কোন দল গোল করতে পারেনি। ২য় অধ্যায়ের শুরু থেকে নার্সারী একাদশের গোচানো ফুটবলে পরাস্থ হয় টমটম মালিক সমিতি। ২য় অধ্যায়ে নার্সারী একাদশ ৪টি গোল করেন। এর মধ্যে নার্সারী একাদশের দলীয় অধিনায়ক সাঈদীর ২টি ৪ নং জার্সিধারী মিনহাজ ১টি ওু অপর এক খেলোয়াড় ১টি গোল করেন।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরীু, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাবুল, আবু তাহের মেম্বার, আবুল হোছেন মেম্বার, মাষ্টার নুরুল কবির, আবুল কালাম, আবু ছিদ্দিক, সোনার পাড়া ব্যবসায়ী বাজার কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম।
বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছানা উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, বাবুল আবছার, আলী হোছেন। উক্ত খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলার শেষে নার্সারী একাদশের দলীয় অধিনায়ক সাঈদিকে সেরা খেলোয়াড় নির্বাচন করেন।
