বাঁশখালীতে মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে মাস্ক ছাড়া চলাচল করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১২ জনকে জরিমানা করেছে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জন চালক ও যাত্রীর কাছ থেকে জনপ্রতি ২শত টাকা করে ২৪শ টাকা জরিমানা আদায় করে।

বর্তমান করোনা ভাইরাস কালীন সময়ে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলার নির্দেশ থাকলেও তা অমান্য করে গাড়ি চলাচল ও মাস্ক ছাড়া চলাচল করায় বাঁশখালী প্রধান সড়কে ও উপজেলা সদরে চলাচলরত সি.এন.জি টেক্সি চালক ও যাত্রীকে জন এ জরিমানা করা হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.