বিনোদন জগৎঃ টানা জেরার মুখে পড়ে সাংবাদিকদের উপর ক্ষেপেছেন রিয়া। ভারতীয় গোয়েন্দা সংস্থা টানা ৯ ঘণ্টা ম্যারাথন জেরার পর ডিআরডিও গেস্ট হাউজ থেকে বের হন রিয়া। গেটেই উপস্থিত সাংবাদিকদের ভিড় দেখেই বিরক্ত হন তিনি। হন্তদন্ত হয়ে বের হয়ে সোজা সান্তাক্রুজ থানায় যান রিয়া চক্রবর্তী। তার সাথে ছিলেন তার ভাই সৌভিক চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।
রিয়া অভিযোগ করেন, স্বাভাবিক জীবন বিপর্যস্ত করে দিচ্ছেন সাংবাদিকরা। আমার ব্যাপারে অনেক ভুয়া খবর রটানো হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করলেন বাঙালি এই অভিনেত্রী।
বর্তমানে কী রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে রিয়াকে? বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়ে তার বাবার একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে আইনের চোখে দোষী সাব্যস্ত হওয়ার আগেই নেগিটিভ চরিত্রের নাম রিয়া। আর এ নিয়ে রিয়া আকুতি জানিয়েছেন। তিনি বলেছেন ‘জাস্টিস ফর সুশান্ত’ হলে ‘জাস্টিস ফর রিয়া’ কেন হবে না?
উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, সুশান্তের সঙ্গে প্রেমের সূত্র ধরেই সংবাদমাধ্যমেরও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ। গত শুক্রবারের কথা। অভিনেত্রীর বাড়ির সামনে সংবাদমাধ্যমের ভিড় এবং উৎকণ্ঠা, কৌতূহলী ব্যক্তিদের জমায়েত থাকায় বাড়ির বাইরে পা রাখতে পারেননি রিয়া। এ নিয়ে এক ভিডিও বার্তা দেন রিয়ার বাবা। এরপর সিবিআইয়ের দপ্তরে পৌঁছানোর জন্য তাকে মুম্বাই পুলিশের দ্বারস্থ হতে হয়।
সাংবাদিকের ভিড়ের কারণে পুলিশ প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছিলেন সুশান্তের সাবেক প্রেমিকা। পরে আবেদনের ভিত্তিতেই মুম্বাই পুলিশ বাড়ি থেকে রিয়া চক্রবর্তীকে এসকোর্ট করে নিয়ে যায় সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউজে। যেখানে তদন্তের জন্য আশ্রয় নিয়েছেন সিবিআই গোয়েন্দা কর্মকর্তারা।
