বান্দরবানে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত বৈঠক করেন বান্দরবান জেলা তথ্য অফিস।
বুধবার বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রুলং প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উন্মুক্ত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান,
ঙুইইন ম্রলং,পাড়া প্রধান, ম্রলংপাড়া। উক্ত বৈঠক পরিচালনা করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।
বৈঠকে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে করনীয় এবং সচেতনতাবৃদ্ধির বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশটি বিশেষ উদ্যোগ যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য বিষয়ে আলোচনা করেন। উন্মুক্ত বৈঠকে জেলা তথ্য অফিসার উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।
