সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালেহ মোহাম্মদ তানভীর, বিপিএম-সেবা।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
