পিডিবির সাবেক চেয়ারম্যান হত্যায় মামলা

0

সিটিনিউজবিডি : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মঙ্গলবার রাতে খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলাটি দায়ের করেন।

রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাটে জ-১০/১নং বাড়ির দ্বিতীয় তলায় সোমবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে খিজির খানকে গলা কেটে হত্যা করে। ওই সাততলা বাড়ির দ্বিতীয় তলায় তার খানকাহ শরীফের কার্যক্রম চলত। খানকাহ শরীফটির ঢাকা অফিসের দায়িত্বে ছিলেন তিনি। তার বেশকিছু মুরিদ রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.