জুবায়ের সিদ্দিকীঃ প্রশাসক আসলেন দেখলেন অবৈধ বাজার ভাঙলেন কিন্তু চলে যাবার পর আবার স্বরূপে বসে গেল অবৈধ বাজার।
চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫টি কাঁচা বাজার আজ ১৬ সেপ্টেম্বর সকালে গিয়ে দেখা গেল, দোকানীরা দোকান বন্ধ করে উঠে গেছে রাস্তা ও ফুটপাত থেকে।
বেপারী পাড়ায় এক তরকারী বিক্রেতাকে দেখা গেল গলিতে ভ্যানগাড়ীতে তরকারী বিক্রি করছেন। তিনি জানান, রাতেই চাঁদা আদায়কারীরা জানিয়ে দিয়েছে বুধবার যে কোন সময়ে সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন আসবেন। তাই ফুটপাতের দোকান বন্ধ।
আজ অপরাহ্নে প্রশাসক ম্যাজিস্ট্রেট সহকারে আগ্রাবাদ একসেস রোডে গিয়ে স্থাপনার কিছু অংশ ভাঙ্গেন এবং বাজার না বসার নির্দেশ দেন।
আজ বিকেল ৫টায় দেখা গেল, আগ্রাবাদ একসেস রোডের টিএন্ডটি কলোনীর মুখে মাছের বাজার বসে আছে। মাছের দোকানীকে কেন বসেছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, “সুজন ভাই ঘুরি গেইয়ে’গই। ন ব’ইলে পুলিশ ও নেতা অল’র চাঁদা ও পাতি মাস্তান অল’র ট্যাঁয়া কে’নে দিয়ুম”।
