পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ

0

সিটি নিউজ ডেস্ক : চলমান করোনা পরিস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সেবা কার্যক্রম নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার সালেহ মুহাম্মদ তানভির পি.পি.এম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার -এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এসময় দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কার্যালয়ে গিয়ে নব নিযুক্ত পুলিশ কমিশনারকে অভিনন্দন জানান এবং তারা চলমান বৈশ্বিক মহামারী করোনাকালে গাউসিয়া কমিটির লাশ দাফন-কাফন ও শেষকৃত্যসহ করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, অ্যাম্বুলেন্স সার্ভিসের উপর একটি প্রতিবেদন জমা দেন।

এসময় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ করোনাকালীন সেবা কার্যক্রমে নগর ও নগরের বাইরে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা প্রত্যাশা করেন। জবাবে পুলিশ কমিশনার করোনাকালে গাউসিয়া কমিটির এ ধরণের মানবিক সেবা কার্যক্রমের ভুয়াসি প্রশংসা করেন। যেকোন মানবিক, ভালো ও সৃজনশীল কাজে পুিলশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার,মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.