কর্মজীবি সমিতি চট্টগ্রামের সভা সম্পন্ন

দারিদ্রতা দুর করতে নারীর ক্ষমতায়ন খুব গুরুত্বপূর্ণ-রেজাউল করিম চৌধুরী

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন।দারিদ্রতা দুর করতে নারীর ক্ষমতায়ন খুব গুরুত্বপূর্ণ।বেগম রোকেয়া যখন নারী জাগরণের কথা ভাবতেন,লিখতেন,পদক্ষেপ নিতেন বাঙালি নারী যে দেশের প্রধানমন্ত্রী হবেন,বিরোধী দলীয় নেত্রী,সংসদের স্পিকার হবেন এতটা আশা কেউ করেনি।

তিনি আরো বলেন,আজ নারীরা ডিসি,এসপি,পাইলট,নৌ-বিমান এমনকি সেনাবাহিনীর দু:সাহসিক কর্তা হয়েছে।নারীরা ঘরে-বাইরে উদ্যোক্তা হচ্ছে।দেশের সকল বাহিনীর মন্ত্রীও এখন নারীরা হচ্ছে।নারীদের অভূতপূর্ব উত্থানে শেখ হাসিনার ব্যাপক অবদান।

কর্মজীবি সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি মোহাম্মদ শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ।

এ সময় নেতৃবন্দের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং মোহরা ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী কাজী মামুনুজ্জামান মামুন,শ্রমিকনেতা আলী আকবর,মোহাম্মদ নুরুল আমিন,মো সিরাজ মোল্লা,নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু,আশরাফুল গনি,চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ নেতা নুর মোহাম্মদ খোকন,মিজানুর রহমান শিশির,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ,গোলাম রসুল মান্নান,শওকত আকবর রাশেদ,রোকনউদ্দিন,নাজমুল আলম,ওয়াসিম চৌধুরী,শরিফ উল্লাহ খান প্রমুখ।

সভায় রেজাউল করিম চট্টগ্রামের নানা সংকট সমাধান এবং মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধান মন্ত্রী মেয়র নির্বচনের জন্যে মনোনীত করার বিষয়ে যে সম্মান দিয়েছে তিনি সেই মর্যাদা আরো বৃদ্ধি করার ঘোষণা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.