সিটি নিউজ ডেস্ক : এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার কবর জেয়ারত,পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় নেতৃবৃন্দ বলেন,মহান স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ছিলেন তরুণ নেতা।ছয় দফা আন্দোলনে কেন্দ্রিয় ছাত্রলীগের দায়িত্বে থাকার সময় স্বৈরাচার সামরিক জান্তার রোষানলে পড়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন।এম এ আজিজ-জহুর আহমেদ চৌধুরী শীর্ষ পদে থাকলেও স্বাধিনতা সংগ্রামে এম এ মান্নানের ভুমিকা চট্টগ্রাম বাসীর কাছে চীর স্মরণীয় হয়ে থাকবে।তিনি ছিলেন রাজনীতি শিক্ষার পাঠশালা।সুস্থধারার রাজনীতি চর্চার অনন্য উপমা ছিলেন তিনি।
সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদের নেতৃত্বে প্রয়াত নেতার কবর জেয়ারত পরবর্তী পুষ্পমাল্য অর্পণের সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাবেদুর রহমান কচি,নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,শেখ নাছির আহমেদ,বখতেয়ার ফারুখ,আশরাফুল গনি চৌধুরী,দেলোয়ার হোসেন দেলু,হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম,কাজল প্রিয় বড়ুয়া,হোসেন সরওয়ার্দী,রহিম দাদ খান বাদশা,শহিদুল হক রাসেল,শওকত পাঠান,এম এম আব্বাস উদ্দিন,কামরুল ইসলাম,আশরাফুল আলম আনিসুর রহমান মামুন,মো দেলোয়ার,সজল মিয়া,ইয়াছিন ভুইয়া,মোহাম্মদ আলমগির,সরওয়ার জাহান নুর আদিব,সালামত উল্ল্যাহ মানিক,নুর উদ্দিন বাবু,রিমন পাঠান,কায়েস হাশেমি সুমন প্রমুখ।
