চট্টগ্রামের সাবেক এমপি চেমন আরা তৈয়বের দুই মাসের মধ্যে পদোন্নতি

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে চট্টগ্রাম থেকে এই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন নারী নেত্রী চেমন আরা তৈয়ব। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ও প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।

তিনি জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। চেয়ারম্যান চেমন আরা তৈয়বের স্বামী ডা. মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন।

জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম গত ১৬ মে মারা যান।

নিয়োগ অবৈতনিক উল্লেখ করে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও নিজে পদত্যাগ করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.