এবার বলিউডে সুস্মিতা সেনের মেয়ে রেনি

0

বিনোদন জগৎঃ এবার বলিউড যাত্রা করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রেনি। একুশ বছর বয়সী এই অভিনেত্রী ‘সুত্তাবাজি’ নামে একটি ছবি দিয়ে সিনেমা জগতে প্রবেশ করতে যাচ্ছেন।

শনিবার ৩ অক্টোবর এ ছবির শুটিং শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। তাদের তথ্যানুসারে লকডাউনের উপর ভিত্তি করে ‘সুত্তাবাজি’ ছবির গল্প। এখানে একটি রক্ষণশীল পরিবারের সদস্যদের সঙ্গে এক মা এবং কন্যার মতবিরোধ ও সাফল্য উঠে আসবে। এটি নারীর ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দেবে দর্শকের সামনে।

ছবিতে বিদ্রোহী কন্যার ভূমিকায় অভিনয় করবেন রেনী সেন। তার মায়ের ভূমিকায় দেখা যাবে কোমল ছাবরিয়াকে এবং বাবা চরিত্রটি করবেন রাহুল ভোহরা। ‘সুত্তাবাজি’ ছবিটি নির্মিত হচ্ছে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য।

প্রসঙ্গত, গত মাসে, সুস্মিতা সেন তার মেয়ে রেনির ২১তম জন্মদিনে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে ৫ বছর আগে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে সুস্মিতা প্রকাশ করেছিলেন যে তার মেয়ে রেনি অভিনেত্রী হতে চান। সে ক্যামেরা এবং শোবিজ পছন্দ করে। আর মা হিসেবে মেয়ের এই ইচ্ছেকে সমর্থনও করেন সুস্মিতা।

সুস্মিতা সাক্ষাত্কারে আরও প্রকাশ করেছিলেন যে রেনির সুন্দর কণ্ঠও রয়েছে। ২ বছর বয়স থেকেই সে গানের তালিম নিচ্ছে। যে কোনো সময় গায়িকা হিসেবেও হাজির হতে পারেন রেনি সেন।

বলিউডে নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি নিয়ে সম্প্রতি খুব সমালোচনা হচ্ছে। বিশেষ করে তারকাদের সন্তানেরা বিপাকে রয়েছেন এই সময়টায়। সর্বশেষ যার বাজে দৃষ্টান্ত আলিয়ার ‘সড়ক ২’, ঈষাণ-অনন্যার ‘খালি পীলি’ ছবিগুলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.