নারীর পোশাক নিয়ে মন্তব্য,ক্ষমা চাইলেন অনন্ত

0

সিটি নিউজ ডেস্ক : ধর্ষণ ইস্যুতে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ রোববার সকালে ‘ধর্ষকদের শিক্ষা দিলেন অনন্ত জলিল’ শিরোনামে ছয় মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও-বার্তার একপর্যায়ে এ অভিনেতা নারীদের ‘ভাই’ হিসেবে উল্লেখ করে ধর্ষণ ঠেকাতে ‘শালীন পোশাক’ পরার আহ্বান জানিয়েছিলেন।

ভিডিও-বার্তায় এমন মন্তব্যের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন অনন্ত জলিল। সমালোচনার তালিকায় যোগ দেন শোবিজ তারকারাও। তার পরই রোববার বিকেলে ফেসবুক থেকে ভিডিও-বার্তাটি সরিয়ে নেন এই অভিনেতা।

রোববার সন্ধ্যার দিকে ভিডিও থেকে ‘সমালোচিত অংশ’ বাদ দিয়ে তিন মিনিট ৪৯ সেকেন্ড রেখে ভিডিওটি আবার আপলোড করেন অনন্ত জলিল। সেই ভিডিওর ক্যাপশনে অনন্ত জলিল লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার মতো ঘৃণ্য অপরাধ বেড়েই চলেছে। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীর দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিকল্প কিছু নেই। পরিবারের দায়িত্ব নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। নারী-পুরুষ উভয়েই পরিবার ও সমাজের জন্য অনিবার্য।পরিবার টিকিয়ে রাখার জন্য যেমন নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ, পরিকল্পনা, ত্যাগ ও সংযমের প্রয়োজন। একজনকে উপেক্ষা করে বা বাদ দিয়ে কেবল পুরুষ কিংবা নারীর পক্ষে বেশিদূর এগোনো সম্ভব নয়। তাই আমরা চাই নারী-পুরুষের সৌহার্দ্যপূর্ণ সমঝোতামূলক সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক।

গত শনিবার ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন, আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.