গ্যাসের দাম বৃদ্ধি করছে সিন্ডিকেট !

0

গোলাম শরীফ টিটু, সিটি নিউজঃ দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এলপি গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। সম্প্রতি কক্সবাজারের ডিলাররা একটি কমিটি গঠন করেছেন। আবার দক্ষিণ চট্টগ্রামেও রয়েছে অঘোষিত ঐক্য। অভিযোগ রয়েছে, গ্রাহকদের জিম্মি করে দাম বাড়ানোর জন্য এই কমিটি গঠিত হচ্ছে।

সুত্র মতে, কক্সবাজার জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইমরান হোসাইনের নেতৃত্বে গ্যাসের অতিরিক্ত মুল্য বৃদ্ধির জন্য অভিযান পরিচালিত হয়। অভিযানের আগে সিন্ডিকেট করে ১১০০ টাকা। অভিযানের পর তা কমে আসে।

সুত্র মতে, এলপি গ্যাসের সরকারী মুল্য ৬০০ টাকা। কিন্তু ডিলারদের সাথে আঁতাত করে খুচরা ব্যবসায়ীরা ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি করছে। কোন উপজেলায় তা ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া এসএল গ্যাস খুঁচরা ৭৮০ টাকা, জেএমএল গ্যাাস খুচরা ৭৬০টাকা, পাইকারী ৭০০ টাকা, ৩৫ কেজি ওজনের গ্যাস খুচরা ২২৫০ টাকা, পাইকারী ২১০০ টাকা ও ৪৫ কেজি ওজনের গ্যাস খুচরা-পাইকারী ২১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, ব্যবসায়ীরা ফের সিন্ডিকেট করে গ্যাসের মুল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বলছেন, সরকারী ৬০০ টাকা রেটে গ্যাস বিক্রি করতে হবে। ব্যবসায়ীদের মতে, ৬০০ টাকা দামে পাইকারী গ্যাস চট্টগ্রাম থেকে কিনে এনে একই দামে কিভাবে বিক্রি সম্ভব। পরিবহন, দোকান ও কর্মচারী খরচ তবে আসবে কিভাবে।

তবে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ইচ্ছামত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। ৬০০ টাকার গ্যাস সর্বোচ্চ ৯৫০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.