আইন অমান্য করে ইলিশ বিক্রি দায়ে জরিমানা-জেলি মিশ্রিত চিংড়ি জব্ধ
সিটি নিউজঃ সাগরে মাছ ধরা, বিক্রি বন্ধের প্রথম দিনেই অভিযানে নেমেছেন জেলা প্রশাসনের ভ্রাম্রমান আদালত। সরকার আগেই ঘোষণা দিয়ে আজ বুধবার ১৪ অক্টোবর থেকে ২২ দিন সকল প্রকার মাছ ধরা বন্ধ ও বিক্রি বন্ধের দিয়েছিল।
বন্ধের প্রথম দিনেই জরিমানা গুনলেন কতিপয় ব্যবসায়ী। মাছও জব্ধ করেন ভ্রাম্যমান আদালত। নগরীর মোমিনরোডে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ জব্ধ ইলিশ বাজারজাতের দায়ে মো. সোহেল নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইও জেলিমিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে আবুল কাশেম নামে আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্টেট।
আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীসহ সিএমপির সদস্যরা অভিযানে অংশ নেয়। জব্দকৃত ইলিশ এতিমদের মাঝে বন্টনের জন্য সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।
