দক্ষিণ চট্টগ্রামে বৃহত্তর জশনে জুলুছ সম্পন্ন
মহানবী (সা.)কে অবমাননায় ফ্রান্সের পন্য বজর্নের আহবান- ফরমান উল্লাহ সুলতানপুরী
নিজস্ব প্রতিবেদক,পটিয়া : মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননার কারণে ফ্রান্সের পন্য বয়কটের আহবান জানান অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর জশনে জুলুসে ছদারত হিসেবে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.জি.আ)।
আল্লামা ফরমান উল্লাহ সুলতানপুরী বলেন, ফ্রান্স ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত হলেও তাদের যথাযথ অবস্থান ধরে রাখতে বারবার ব্যর্থ হচ্ছে। তাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বরাবরই দেশটির মুসলিমদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে চলছে। কষ্ট দিচ্ছে মুসলিম উম্মাহকে।
তিনি আরো বলেন,হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে তাদের এ ব্যঙ্গ চিত্র দেশটির দেয়ালে দেয়ালে টানানো তাদের এই ধৃষ্টতা যেন ছাড়িয়ে গেছে আগের সব মুসলিম বিদ্বেষ। তাই ফ্রান্সের সকল পন্য বয়কটের মাধ্যমে আমরা তাদের প্রতি ক্ষোভ নিন্দা জানাই।আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিন জেলার ব্যবস্থাপনায় পটিয়া ঐতিহাসিক জশনে জুলুছ-এ ঈদে মিলাদুন্নবী (দ.) হাজারো আশেকানে সুলতানপুরী অনুষ্ঠানে ছদারত হয়ে তিনি এসব বলেন।
আজ সোমবার ২৬ অক্টোবর ৮ রবিউল আউয়াল সকাল ১০ টায় উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা মোহাম্মদ ফারুক আল কাদেরীর সঞ্চালনায় পটিয়া বাগ-এ সুলতানপুরী খানকাহ শরীফ সংলগ্ন শাহ আমির উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্টিত মাহফিলে বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভ এবং দেশের সংকটকালে সকলকে ধৈর্য ধারন ক্ষমতা বৃদ্ধিতে আখেরী মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (দ.) গাউছে দাওরান আলহাজ্ব শাহ্ সূফি মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.জি.আ) সাজ্জাদানশীন সাতগাছিয়া দরবার শরীফ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তশরীফ আনেন আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর কল্যান সংস্থার চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব শাহ্ সূফি মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা.জি.আ)।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ গোলাম ফারুক, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও শাহ আমির উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী,পটিয়া পৌরসভা আ,লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক এস এম এ কে জাহাঙ্গীর আমিরী।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আল্লামা হাফেজ আহমদ আলকাদেরী,প্রিন্সিপাল মুফতি আলাউদ্দিন আল কাদেরী,
শাহাজাদা মোহাম্মদ আহমদুল হক মাইজভান্ডারি, ছুফি ফজল আহমদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, মোহাম্মদ আবু তৈয়ব, ডা. এম এ হোসেন, ইঞ্জি: জাকের, মাওলানা ইয়াছিন খায়েরী, আবুল হাশেম মতি মেম্বার, এস এম আমান উল্লাহ আমিরী,আবদুল বায়েছ,ছদরুল্লাহ খান, ইসমাঈল ফকির,খাইরুল ইসলাম,জহিরুল হক তালুকদার,রফিক, মহিউদ্দিন, মীজান, সাকিব, রানা, শাকিল উদ্দিন, জসিম উদ্দিন, হারুনুর রশীদ, এরফান, জমীর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদো’র সবশেষ সংস্করণের প্রচ্ছদে প্রিয়নবী মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে আঁকা ১২টি কার্টুন ছাপা হয়। এর পক্ষকাল পরে ফ্রান্সের একজন স্কুল শিক্ষক ক্লাসে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে মহানবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করেন। সেখানকার মুসলিম কমিউনিটি এর বিরোধিতা করে। একজন ইমাম মসজিদ থেকে এর বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদের ডাক দেন।
এর মধ্যে গত শুক্রবার ওই শিক্ষক চেচেন এক যুবকের ছুরিকাঘাতে হত্যা হয়। তাকে সেখানেই গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে ফ্রান্সের জুড়ে চলছে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে সরকার ও বিভিন্ন উগ্র জাতীয়তাবাদীদের হামলা ও কঠোর সব পদক্ষেপ।
ফরাসি প্রেসিডেন্ট ওই ইমামের মসজিদ বন্ধ করে দেন, বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, চারদিকে ধরপাকড় শুরু হয় এবং প্রকাশ্য জনসভায় তিনি মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এ মাসের শুরুতে তিনি ইসলাম ধর্ম সংকটে বলে পশ্চিমা বিশ্বে এসব বিতর্ক তৈরি করেন।
