জাতীয় পার্টি সন্ত্রাস চাঁদাবাজীতে নয় উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসীঃ তপন চক্রবর্ত্তী 

0

সিটি নিউজঃ জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন, জাতীয় পার্টি সন্ত্রাস চাঁদাবাজীতে নয়, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী। পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে সফলকাম হয়েছিলেন। সে সময় মানুষ শান্তিতে ছিল। দেশে ছিলনা অরাজকতা, নারী নির্যাতন ও দুর্নীতি। তাই মানুষ আবার জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, কিন্তু কেউ যদি আমাদের নেতাকর্মীদের হয়রানী করার চেষ্টা করে তবে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি দলের নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি আজ ৩১ অক্টোবর বিকাল ৪টায় কোতোয়ালী থানা জাতীয় পার্টির সদ্য কারামুক্ত সভাপতি আমিনুল হক আমিনের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কোতোয়ালী থানা জাপার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ফিরিঙ্গী বাজার লোকনাথ মন্দির চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী, নগর জাপার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সদস্য সচিব হারুন অর রশীদ হারুন, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, এম. শুক্কুর, নগর মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক বিলকিস সুলতানা, দক্ষিণ জেলা যুব সংহতির আহ্বায়ক দিদারুল ইসলাম, যুবনেতা ওসমান গণি, ছাত্রনেতা আবু হানিফ নোমান,

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.