৭১’র পরাজিত শক্তি ও ৭৫’র ঘাতকরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে

0

সিটি নিউজঃ ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর ঘাতকরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। স্বাধীনতার শত্রুরা ৭১ এর প্রতিশোধ নিতেই ৭৫ এর ১৫ আগষ্ট ও ৩ নভেম্বর ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড ঘটায়। তারা বাংলার মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার বিশ্বস্ত সহযোদ্ধাদের হত্যা করে স্বাধীন বাংলাদেশ কে আবারো পাকিস্তান বানানোর চিন্তা করেছিল। কিন্তু জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ৩ নভেম্বর জেল হত্যা দিবস থেকে রাজনৈতিক শিক্ষা নেবার অনেক কিছু আছে।

জাতীয় চার নেতা নিজেদের জীবন বিপন্ন ভেবেও অন্যায়ের কাছে মাথা নত করেনি। আরো একটি শিক্ষনীয় বিষয় হচ্ছে এই হত্যাকান্ড থেকে স্পষ্ট হয়েছে অস্ত্র আর পেশি শক্তি দিয়ে রাজনীতি নিয়ন্ত্রন করা যায় না। হাজারো চড়াই উৎরায় পেরিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। দেশের অর্থনীতি আজ যেকোন সময় শক্তিশালী রিজার্ভ এর পরিসংখ্যান ৪২.২০ মিলিয়ন ডলার।

দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নের সুফল দেশবাসি উপভোগ করেছে উন্নয়নশীল দেশ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে।

৩রা নভেম্বর জেল হত্যা দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে জামাল খান প্রেসক্লাবস্থ আবদুল খালেক মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে একমিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা পর্বে সংগঠনের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমদ, আবদুল আওয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী মোহাম্মদ ইব্রাহীম, মোজাম্মেল হোসেন নান্টু, এস এম ফারুক, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, আলাউদ্দীন আলো, হোসেন সরওয়ার্দ্দী, নগর যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে মোহাম্মদ ইকবাল, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, জামাল উদ্দীন রাজু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.