সিটি নিউজঃ চট্টগ্রাম বন্দর জেটিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ। বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে ভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।
সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান জানান, বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
