জুবায়ের সিদ্দিকীঃ জীবন যেন বহতা নদীর মতো। কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো বৃষ্টির পানি বেড়ে যায়। শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়। কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারনে স্থায়িত্ব ধরে রাখতে পারেনা।
চট্টগ্রামের সরকারী দল ও বিরোধীদলে এভাবে কিছু নেতা আছেন যাদের রাজনীতির নীতি ও আদর্শের নয়, পছন্দের নেতার অনুসারী হয়ে রাজনীতি করলেই হল রাজনীতি।
নেতা মানেই গড ফাদার। হামলায় জেলে গেলও গডফাদার খরচ বহন করেন। এমনটা যেমন বিরোধীদলের, সেভাবে ক্ষমতাসীনদলের রয়েছে নেতাদের অনুসারী হয়ে চামচা-চাটুকারী করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া।এ হল বর্তমান রাজনীতির বাস্তব চিত্র।
কাজীর দেউড়ীর সজল বাবু বললেন, “নেতা কেতায় কি পাইয়ে, নিজেই একাই একশ। আঁর নেতা বাছনির বাপ, পছন্দ হাইলে কথা কন, নইলে রাস্তা ধরন- নমস্কার। অনে জানন না বাছনির বাপ কন? বাছনির বাপ কডে”?
