সীতাকুণ্ডে ভাউচারের পেছনে কারের ধাক্কায় চালক নিহত, আহত ১

0

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দূর্ঘটনায় মোঃ সোহেল (৩৫) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ডাক্তার মিজানুর রহমান (৪২) নামে একজন।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার সময় উপজেলার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটস্থ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় গেইটের সামনে ডালাস পেট্টোল পাম্পে প্রবেশ করার সময় একটি তেলের ভাউচারকে পিছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়।

এসময় কার চালক সোহেল ও কারে থাকা ডা.মিজানুর রহমান গুরুত্বর আহতাবস্থায় গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেট কার চালক সোহেল মারা যায়। আহত ডা. মিজানুর রহমান কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বলে পুলিশ জানিয়েছে।

তিনি নোয়াখালীতে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। সকালে চট্টগ্রামের বাসা থেকে নোয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন। এব্যাপারে কুমিরা সার্ভিসের স্টেশন লিডার তারেকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাদের মধ্যে সোহেল নামের একজনের অবস্থা আশংকাজনক ছিল।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.