শারমীন শায়লাঃ চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পুল এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল। তবে সাম্প্রতিক সময়ে কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ভার্কর্য ভাংচুরের ঘটনায় এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিএমপিকে চিঠি দিয়েছে চসিক। সরেজমিনে গিয়ে দেখা গেল, তিনজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভাস্কর্যের চতুর্দিকে বাঁশের ঘেরাও দেয়া হয়েছে।
এই ভাস্কর্য নির্মাণে ব্যয় হয়েছে ৮৭ লাখ ৭০ হাজার টাকা। ভাস্কর্যের উচ্চতা সাড়ে ২২ ফুট, পুরো ভাস্কর্যের উচ্চতা ২৬ ফুট। দৃষ্টি নন্দন ভাস্কর্যটি সংরক্ষনের পরিবেশ ভাল নয় বলে জানায় স্থানীয়রা।
