নোয়াখালী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক করেছে র‌্যাব

0

সিটি নিউজঃ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার থানাধীন হারিছ চৌধুরী বাজার এলাকা থেকে মো. রিপন নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রিপনকে গ্রেফতার করে।

র‌্যাবের মিডিয়া উইং জানায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলে।  তার হাতে থাকা পাটের বস্তার ভিতর থেকে ১ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।  জিজ্ঞাসাবাদে সে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

আসামি মোঃ রিপন (২৭), পিতা- মোঃ বাহার, মাতা- উজিবা খাতুন, সাং- দক্ষিন চর বাগ্গা, ১৬ নং দিঘী কলোনী, থানা- চরজব্বার, জেলা- নোয়াখালী’র বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চরজব্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.