নগরে নির্মাণাধীন দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেয়াল ধসে মো. সালাউদ্দিন ও মো. শুক্কুর নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সালাউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। মো. শুক্কুর মারা যান চমেক হাসপাতালে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সেনাবাহিনীর জায়গা লিজ নিয়ে পাহাড় ঘেঁষে দেয়ালের নির্মাণ কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে যায়।
অভিযোগ রয়েছে, দেওয়াল নির্মাণে কোন ধরনের পিলার দেয়া হয়নি। পিলার না দিয়ে দ্রুত কাজ করার সময় দেওয়াল ধ্বসে পড়ে। দেওয়াল ধ্বসে পড়ে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও কয়েকজন। আহতদের মধ্যে মোহাম্মদ শুক্কুর নামে এক শ্রমিককে আশংকাজনক অবস্থায় । চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানেক তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেয়াল ধসে মো.সালাউদ্দিন নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এসময় শুক্কুর নামের আরেজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়।’
