মৎস‌্য শি‌ল্প সম্প্রসার‌ণে কার্যকর নতুন উ‌দ্যোগ নেয়া হ‌বেঃ রেজাউল করিম

0

সি টি নিউজঃ চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, সরকার মৎস‌্য শি‌ল্পের উন্নয়‌নে ব‌্যাপক কর্মসূচী নি‌য়ে কাজ কর‌ছে। বঙ্গবন্ধু তনয়া জন‌নেত্রী শেখ হা‌সিনার সুদৃঢ় নেতৃ‌ত্বে আন্তর্জা‌তিক আদাল‌তে লড়াই‌য়ে আমরা ভারত ও মিয়ানমা‌রের কাছ থে‌কে বিশাল সমূদ্র সীমা জয় ক‌রে‌ছি। এ সমুদ্র সীমায় র‌য়ে‌ছে ব‌্যাপক সম্ভাবনা, মৎস‌্য তার ম‌ধ্যে অন‌্যতম।

শ‌নিবার (৯ জানুয়ারী) সকা‌লে নতুন ফিসারী ঘাট এলাকায় ‌সোনালী যা‌ন্ত্রিক মৎস‌্য শিল্প সমবায় স‌মি‌তির লিঃ এর উ‌দ্যো‌গে আ‌য়ো‌জিত মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে রেজাউল ক‌রিম চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, যা‌ন্ত্রিক মৎস‌্য ব‌্যবসায়ী কর্মী‌দের সরকারী কর্ম প‌রিকল্পনার প্রতি আনুগত্যের কার‌ণে বাংলা‌দেশ বি‌শ্বের শ্রেষ্ঠ ই‌লিশ উৎপাদনকারী দেশ। যারা লক্ষ লক্ষ টাকার যা‌ন্ত্রিক নৌযান ও কর্মী পা‌ঠি‌য়ে গভীর সমু‌দ্রে মৎস‌্য আহর‌নে কাজ কর‌ছেন, তারা ঝুঁ‌কি নি‌য়ে দে‌শের জন‌্য অসীম সাহ‌সিক ভূ‌মিকা রাখ‌ছেন। আর চট্টগ্রা‌মের মৎস‌্য ব‌্যবসায়ীরা এ‌দের ম‌ধ্যে অন‌্যতম। মৎস‌্য আহরন, সংরক্ষন ও বাজারজাত কর‌ণে ব‌্যবসায়ীরা কিছু সমস‌্যার সম্মূখীন হ‌চ্ছেন। সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে মৎস‌্য শি‌ল্পের সম্প্রসার‌ণে নতুন নতুন উ‌দ্যোগ নি‌য়ে মৎস‌্য ব‌্যবসায়ী‌দের পা‌শে থাক‌তে চাই। এক‌টি ব‌্যবসা অনুকুল, প‌রি‌বেশ বান্ধব, সন্ত্রাস, দুর্ণী‌তি, মাদক ও চাঁদাবাজ মুক্ত নাগরিক বান্ধব স্মার্ট চট্টগ্রাম সি‌টি গড়‌তে আ‌মি সক‌লের দোয়া ও নৌকা প্রতী‌কে ভোট চাই।

সভায় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা ওয়া‌র্ডের আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু, কাউসারুজজামান, আনসার হোসাইন, আনিসুর রহমান আনিস, সেলিম উল্লাহ, ওয়াহিদ রহমান, হাফেজ মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, সেলিম উদদীন সাকুু, মো. সামসুল আলম, আবুল বাশার, জয়নাল, মহি উদদীন, তারেক, জসিম উদ্দিন, মো. এরশাদ, এম আজিজ, আবেদীন, সাইফুউদদীন, রাসেল, জসিম, মো. হাবিব, মো. পারভেজ সুমন সহ বিভিন্ন থানা কমিটি নেতৃবৃনদ।

সি টি নিউজ/ ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.