রায়ের পুনর্বিবেচনা আবেদন করেছেন সাকা চৌধুরী

0

ঢাকা, সিটিনিউজবিডিঃ গত ৩০ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে দায়ী সাকা চৌধুরীর ফাঁসির দন্ড বহাল রেখে দেয়া পূনাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। পূনাঙ্গ রায় প্রকাশের পর থেকে রিভিউ করতে ১৫ দিন সময় পান যুদ্ধাপরাধ মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা। রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেছেন। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ (বুধবার) দুপুর ১২ টার দিকে তার আইনজীবী এ আবেদন দাখিল করেন। মোট ১০৮ পৃষ্টার রিভিউ আবেদনে ১০ টি যুক্তি তুলে ধরা হয়েছে। সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত ২৯ জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.