ঢাকা, সিটিনিউজবিডি: আজ (বুধবার) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের এক সভায়, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী স্বীকার করেন যে, ঢাকাসহ সারা দেশে গণপরিবহনে ৪০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
মন্ত্রী আরোও বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আগে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এখন থেকে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ এ অতিরিক্ত ভাড়া আদায়ের পেছনে মালিকদের দায় বেশি। আমি এই সভায় বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি, আর যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।’
