সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলহাজ্ব মো. রেজাউল করিমের প্রচারণা মিছিলে যুবলীগের কেন্দ্রীয় নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় আবুল বাসার নামে স্থানীয় যুবলীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
রবিবার রাতে নগরীর ষোলশহর স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আবুল বাসারকে আটক করে। এছাড়া আটক অপর ব্যক্তির নাম জাহিদ। জাহিদ বাসারের সহযোগী বলে জানা গেছে। পুলিশক বলছে, বাসারের সঙ্গে আদিত্য নন্দীর ‘পূর্ব শত্রুতা’ ছিল। আটক আবুল বাশার স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
আদিত্য নন্দী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক। ঢাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনিও চট্টগ্রামে এসেছেন মেয়রপ্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাতে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের সমর্থনে যুবলীগের একটি প্রচারণা মিছিলে অজ্ঞাত ব্যক্তির হাতে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী ছুরিকাহত হন।
সিটি নিউজ/ডিটি
