বিপিএলে ৫ বিদেশী তারকা

0

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টোয়েন্টি২০ মাঠে গড়াবে ২২ নভেম্ভর। এর আগে জমকালো উদ্বোধন হবে ২০ নভেম্বর। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে দেশী-বিদেশী ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা। ২৬ অক্টোবর প্লেয়ার বাই চয়েসের (লটারি) মাধ্যমে ৬টি দল ক্রিকেটারদের দলে টানবে। তবে তালিকার বাইরেও বেশ কয়েজন বিদেশী তারকা ক্রিকেটার থাকছেন দলগুলোতে।

এরই মধ্যে সারা দুনিয়ায় টোয়েন্টি২০ টুর্নামেন্ট খেলে বেড়ানো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল। অন্যদিকে বুম বুমখ্যাত আফ্রিদিকে দলে টেনেছে সিলেট। শ্রীলঙ্কার ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারা খেলবেন ঢাকার হয়ে।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক বলেছেন, ‘এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছিল গেইল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট। আফ্রিদিরও এর আগে ঢাকার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়াও শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামের হয়ে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুরের হয়ে।’

আগামী ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে ‘প্লেয়ার বাই চয়েস’ এর মধ্যমে বিসিবি’র তালিকায় থাকা ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবেন বিপিএলের মালিকরা।
বিপিএল তৃতীয় আসর :
উদ্বোধনী অনুষ্ঠান : ২০ নভেম্বর
প্রথম ম্যাচ : ২২ নভেম্বর

ম্যাচের সময় : প্রথম ম্যাচ দুপুর ২টা থেকে ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ৭টায়
বিদেশী ক্রিকেটার : ১৯৫ জন
দেশী ক্রিকেটার : ১২২ জন (বাড়তে পারে)

বাংলাদেশের আইকন ক্রিকেটার : ৬ জন (মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ)
ক্রিকেটারদের দলে টানার পদ্ধতি : প্লেয়ার বাই চয়েস (লটারি)
বিদেশী ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য : ৭০ হাজার ডলার (এ অংকের বাড়তি টাকার দায়িত্ব নেবে না বিবিসি)
আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য : ৩৫ লাখ টাকা (আলোচনাসাপেক্ষে বাড়তে পারে)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.