চট্রগ্রামে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

0

সিটিনিউজবিডি :: চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহিনোঙ্গরের নৌ-ঘাট থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।
বুধবার সকাল সাড়ে ১১টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগীতায় তাদের আটক করা হয় ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো. আলী আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চট্টগ্রাম বহিনোঙ্গরের সমুদ্র এলাকা থেকে একাট মাছ ধরার নৌকাকে ধাওয়া করে পতেঙ্গা উপকুলে নিয়ে আসি। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।

আটক দুজনের নাম ফরিদ (৩৮) ও আবুল কালাম (৪২)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি আরো জানান প্রতি পিস ৩০০ টাকা হিসেবে উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ২০ কোটি ৪০ লক্ষ টাকা।
এনএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.