আজিজুল হক শেরে বাংলা মাজার পুনঃ নির্মাণ কমিটির সভা
সিটি নিউজঃ হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন ইমামে আহলে সুন্নাত ও মুজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা মাজার পুনঃনির্মাণ কমিটির প্রস্তুতি সভা সোমবার সকাল ১১টায় কমিটির সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে তাঁর দেওয়ান হাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব মো. আব্দুস শুক্কুরকে নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, মো. হারুন সওদাগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সোলাইমান আনসারী অর্থ সম্পাদক, সদস্য যথাক্রমে- বদরুল হক আল কাদেরী, মো. আনোয়ার হোসেন, মাওলানা মো. অসিউর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ, মাওলানা কাজী মঈন উদ্দিন আশ্রাফী, মাওলানা সৈয়দ মো. ইউনুছ রজবী, সৈয়দ এনামুল হক আল কাদেরী, সৈয়দ মো. নাজমুল হক আল কাদেরী ও দিদারুল আলম আল কাদেরী।
সভায় একটি উপদেস্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন যথাক্রমে- শাহজাদা সৈয়দ মো. আমিনুল হক আল কাদেরী, হাটহাজারী উপজেলার এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ফটিকছড়ি উপজেলার এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সীতাকুন্ড উপজেলার এমপি মোহাম্মদ দিদারুল আলম, সৈয়দ মো. শহিদুল হক মাইজভান্ডারী, আলহাজ্ব সুফী মো. মিজানুর রহমান, আলহাজ্ব মো. মহসিন, সৈয়দ মো. বদরুদ্দোজা বারী, মাওলানা মো. আব্দুর রহিম আল কাদেরী, মাওলানা কাজী সাদেকুর রহমান হাসেমী ও আলহাজ্ব মো. শাহীন।
সভায় মাজার শরীফের নকশা অনুমোদন, প্রকৌশলী ও ঠিকাদার নিয়োগ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, নিপুর চৌধুরী, জাহেদুল হক, মো. নাঈম ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, মো. ইউসুফ প্রমুখ।
সিটি নিউজ/ডিটি
