আগ্রাবাদে নালার ভেতর মিলল যুবকের মরদেহ 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় নালার ভেতর থেকে মো. ফারুক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আগ্রাবাদ কমিউনিটি সেন্টারের পেছনের নালা থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যে স্থানে ফারুকের মরদেহ পাওয়া গেছে সেখানে সচরাচর মানুষজন যাওয়া আসা করে না। ফারুক মাদকাসক্ত ছিল। তিনি বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.