নগরে ৭০০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইলসহ ১ নারী গ্রেফতার
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইলসহ হাছিনা বেগম নামে একজন মহিলাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
শনিবার ৩ টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল সেটসহ হাছিনা বেগম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হাছিনা বেগম (৩৩), স্বামী- নুর আলম, পিতা- আব্দুর শুক্কুর, মাতা- হালিমা খাতুন, জাতীয় পরিচয়পত্র নং-৬৮৮০১০৪৬৮৯, সাং-ধুয়াপালং, থানা- রামু, কক্সবাজার বর্তমানে-রাহাত্তারপুল, রাহাত্তারপুল জামে মসজিদ গলি, হাসিনা বেগমের বাড়ী, ২য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোয়েন্দা পুলিশের টিম-৩ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাহাত্তার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাছিনা বেগম নামে একজন গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে।
সিটি নিউজ/ডিটি
