২৮নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সিটি নিউজ : ২৮নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটার মাধ্যমে ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আহমেদ আব্দুর রহিম চৌধুরী। জন্মশতবার্ষিকী উদযাপনে ১০ দিন ব্যাপী গৃহীত উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার সিদ্দিকী জুয়েল, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক বাবুল, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল খান ফয়সাল, সাবেক ছাত্র নেতা মোসলেম উদ্দিন মুন্না, যুবলীগ নেতা আলমগীর হোসেন, মন্জু মিয়া, মোঃ দেলোয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইসলাম সিকদার, মোহাম্মদ বাদশা, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন, শাহেদুল ইসলাম টুলু, জুনায়েদ হোসেন মুন্না, আরিয়ান ইসলাম রাব্বী, প্রমুখ।
সিটি নিউজ/এসআরএস
