বিনোদন জগৎঃ নুসরাত ফারিয়া। এপার ওপার দুই বাংলারই জনপ্রিয় তারকা। তার সখ নিত্য নতুন গাড়ী। এজন্য প্রতি বছরই গাড়ি পরিবর্তন করেন। তার বহরে নতুন যুক্ত হয়েছে ‘মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’। বাংলাদেশের বাজারে নুসরাত ফারিয়ার নতুন কেনা এ মডেলে গাড়ির বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ।
শুক্রবার সোস্যাল মিডিয়ায় ‘ওয়েলকাল হোম বেবি’ স্ট্যাটাস দিয়ে নতুন গাড়ি কেনার খবর জানিয়েছেন মুম্বাই ফেরত নুসরাত ফারিয়া। জানা যায়, ফারিয়ার নতুন এই গাড়ির রঙ সাদা। যদিও এর আগে ২০২০ সালের মার্চে কিনেছিলেন নীল রঙের টয়োটা সিএইচআর।
নতুন এই গাড়ি কেনা প্রসঙ্গে গণমাধ্যমে নুসরাত ফারিয়ার বক্তব্য, ‘আরও আগে কিনতে চেয়েছিলাম। কিন্তু প্যান্ডেমিকের কারণে কেনা হয়নি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরে গাড়িটি কিনব। আমার নিজের টাকা দিয়ে কেনা।’
এর আগে ২০১৮ সালে নুসরাত ফারিয়া অডি এথ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন। তাঁর আগে কিনেছিলেন টয়োটা জি করোলা।
সম্প্রতি ‘বঙ্গবন্ধু’ সিনেমার ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। আগামী ৩০ মার্চ মুক্তির কথা রয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু… তবুও…’। হাতে আছে আরো পাঁচটি সিনেমা।
সিটি নিউজ/ডিটি
