সিটি নিউজঃ নগরীর বহদ্দারহাট ও শুলকবহর এশিয়ান হাইওয়ে এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ মঙ্গলবার সকালে নালা ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় অভিযান চালানো হয়।
অভিযানে সাত বক্তির বিরুদ্ধে মামলা দায়েরর পাশাপাশি তাদের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরীর নির্দেশে নগরীর সকলস্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান চলবে।
অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহয়তা করেন।
সিটি নিউজ/ডিটি
