পটিয়ায় মেম্বার দুলা মিয়ার উপর হামলাকারীদের গ্রেফতারে প্রতিবাদ সমাবেশ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার বরলিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড মেম্বার ও দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি’র সম্পাদক দুলা মিয়া’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতি’র সম্পাদক দুলা মিয়া’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটিয়া বরলিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী’র যৌথ উদ্যোগে ২৬ মার্চ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় নারী-পুরুষ হাজারে উপরে লোকজন অংশ নেয়। পটিয়া বরলিয়া ইউনিয়ন পরিষদের পর পর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম শানু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধলঘাট ইউপি চেয়ারম্যান মোহাস্মদ রফিক আহমদ, জেলা জাপা নেতা বদিউল আলমম প্রবাসী শাহজাহান রমজান মুন্সি, ফৌজুল কবির চৌধুরী টিটু, মনঞ্জুরুল আলম, জেলা কৃষক পার্টি’র সভাপতি মাহবুবুল রহমান, সাংবাদিক রাজীব রাহুল, জেলা যুবসংহতি’র আহবায়ক দিদারুল আলম, নাজিম উদ্দিন মজুমদার, বরলিয়া ইউপি সদস্য মোঃ মুনছুর আলম চৌধুরী, নুরুল কবির চৌধুরী, অনুপ বড়ুয়া, মোঃ সাইফুদ্দিন, মোঃ মফিজ, আবদুল রহিম, মোহাম্মদ বালি, সুজন, ফেরদৌস বেগম, শামসুর নাহার বেগম, বালী বেগম, সাবেক মেম্বার নুরুল হক, সমাজ সেবক নুরুল আবছার চৌধুরী, জসিম উদ্দিন খান, খোকন শাহ, তুষার, ফৌজল করিম, জাহাঙ্গীর আলম, গাজী দুলাল, মিজানুর রহমান, হাবিবুল্লাহ বাবুল, আবুল ফজল, দিলীপ দাশ, ফেরদৌস চৌধুরী, মামুনুর রশিদ প্রমুখ।

প্রতিবাদ সভায় চেয়ারম্যান শাহিনুর ইসলাম শানু বলেন, ইউপি সদস্য দুলা মিয়া’র উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দার প্রতিবাদ জানাছি। মেম্বার দুলা মিয়া’র উপর সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি’র দাবি জানান অন্যতাই কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। প্রশাসনের নিরপেক্ষ তদন্ত মাধ্যমে আসল সস্ত্রাসীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কটোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

উল্লেখ্য, গত (১৮ মার্চ) রাত ১০টায় ইউপি সদস্য দুলা মিয়া পটিয়া থেকে বাড়িতে ফেরার পথে বরলিয়া ইউপি ৪নং ওয়ার্ডস্থ পূর্ব হিন্দু পাড়া সড়কের পশ্চিম পাশে সন্ত্রাসীরা এলোপাতারি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এতে তার ডান হাতে ৩টি আঙ্গুল বিচ্ছিন্ন হয় ও শরীরের বিভিন্ন স্হানে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে সেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.