আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমার স্ত্রী: শহীদ

0

বিনোদন ডেস্ক : বিয়ের পর জীবনটা আগের চেয়ে কতোটা গোছানো মনে হচ্ছে? এ প্রশ্নটা ইদানীং প্রায়ই শোনেন শহীদ কাপুর। উত্তরটা সরাসরি না দিয়ে ঘুরিয়ে বলেছেন তিনি। ৩৪ বছর বয়সী এই তারকার কথায়, ‘যদি জানতে চান আমাকে মীরা, নাকি আমি মীরাকে নিয়ন্ত্রণ করছি, তাহলে বলবো- আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমার স্ত্রী।’

চলতি বছরের জুলাইয়ে দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ। এরপর দু’জনকে ঘিরে প্রায়ই খবর বের হচ্ছে। এর মধ্যে গুঞ্জন ওঠে, বড় পর্দায় আসছেন মীরা। কিন্তু খবরটা গুজব বলে উড়িয়ে দিয়েছেন শহীদ।

নিজের নতুন ছবি বিকাশ বল পরিচালিত ‘শানদার’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে এসব জানান শহীদ। এটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর। এতে তার সহশিল্পী আলিয়া ভাট। আছেন শহীদের বাবা পঙ্কজ কাপুরও। বাবার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা অনেকটা শচীন টেন্ডুলকারকে বল করার মতো। খুবই স্নায়ুচাপে ভোগার মতো ব্যাপার।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.