প্রেস রিলিজ : দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান “বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়’র নতুন প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন’র সম্মানে গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা”র আয়োজনে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ৭ নভেম্বর মানুষের ঠিকানার নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল’র সভাপতিত্বে ও রাজীব আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার প্রিয়তোষ সেন, বিশিষ্ট সমাজে সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, সমাজ হিতৈষী আমির খসরু জিয়া, মাস্টার কল্যাণ বড়ুয়া, মাস্টার নুরুল হোসেন, মাস্টার কাঞ্চন চক্রবর্তী, মাস্টার উত্তম বড়ুয়া, মোস্তাক মিয়া, সৈয়দ আমিনুল ইসলাম ইমু, আরমান উদ্দিন, জুয়েল দে, শুভ চক্রবর্তী, পুলক দাশ, মোহাম্মদ হামিদ, পারভেজ আলম, রেজাউল করিম প্রমুখ।
এ সময় তাঁরা বলেন, দেশবরেণ্য সমাজ হিতৈষী ও রাজনীতিবিদ বহু প্রতিষ্ঠানের স্থপতি উপমহাদেশের বিখ্যাত আইনজীবি যাত্রা মোহন সেনগুপ্ত প্রতিষ্ঠিত ১৩২ বছরের প্রাচীন এ বিদ্যালয় অনেক জ্ঞানী গুণী মানুষ তৈরি করেছে। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ও প্রগতির ধারাবাহিকতা রক্ষার জন্য বিদ্যালয় প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা বলেন, জ্ঞানী-গুণীজনদের সম্মান না করলে সমাজে সমাজে উনাদের জন্ম হবে না। গুণী ব্যক্তিত্ব বিকাশের জন্য গুণীজনদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সামাজিক দায়িত্ব। ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানব সম্পদ তৈরিতে সকলকে আন্তরিক হতে হবে।
উল্লেখ্য, এ এইচ এম সৈয়দ হোসেন চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির একাধিকবার নির্বাচিত সম্পাদক। তিনি বর্তমানে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়াও চন্দনাইশ-৩ পরীক্ষা কেন্দ্রের সচিব এর দায়িত্ব পালন করছেন।
এ বিভাগের আরও খবর
