বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪৫ জন আসামীকে আটক করেছে। গতকাল রাতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্সের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, জামায়াত শিবিরের সদস্য এবং জ্বালাও পোড়াও মামলার আসামী বৈলগাঁও ১নং ওয়ার্ড এলাকার সুলতান আহমদের পুত্র মহিউদ্দিন ও পূর্ব বৈলছড়ি এলাকার হাইব্যারখীল ২নং ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের পুত্র মোঃ রায়হানুল ইসলাম প্রঃ মোঃ রায়হান। অন্যদিকে খুন সহ ডাকাতি মামলা ও অন্যান্য মামলার সহ ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামী জঙ্গল পাইরাং এলাকার আবদুচ ছমদ এর পুত্র আঃ মজিদ (কসুম) এবং বাঘমারা এলাকার আমিন উল্লাহর পুত্র আবু তালেবসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার ৪৫ জন আসামীকে আটক করা হয়। অপরদিকে এসময় উপজেলার জঙ্গল পাইরাং বড় পুকুর পাড় এলাকার মোঃ ফরিদের স্ত্রী নুর জাহান বেগমকে ২০ লিটার মদ সহ আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, চোর, ডাকাত, চাঁদাবাজ, মাদকাসক্ত ও সন্ত্রাস নির্মুলে যথারীতি অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয় এবং তাতে মাদক, ডাকাতি ও সন্ত্রাসী মামলার মোট ৪৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপরাধী নির্মুলে পুলিশের প্রতিনিয়তি অভিযান অব্যাহত থাকবে। এর জন্য জনপ্রতিনিধি সহ সকল জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ বিভাগের আরও খবর
