চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেট্রোপলিটনের মাননীয় পুলিশ কমিশনার মোহাং আব্দুল জলিল বলেছেন, অপরাধীদের দৌরাত্ব নিয়ন্ত্রন করে অপরাধীদের সনাক্ত করতে সিসি স্থাপন একটি যুগান্তকারী সময়োপযোগী পদক্ষেপ। তিনি গতকাল ১১ নভেম্বর বেলা ১১ টায় ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জনসাধারাণের সৈজন্যে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যমেরা স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন ওয়ার্ডের ধণাঢ্য ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে সিসি ক্যমেরা স্থাপন করে নিজেদের এবং প্লাটের ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার ও এলাকার বিভিন্ন ব্যবসায়িক সংঘঠন গুলোকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের এলাকায় নিরাপত্তার জন্য সিসি ক্যমেরা স্থাপন করার তাগিত দেন।
আব্দুল জলিল মন্ডল আরো বলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বস্তির সংখ্যা বেশি তাই বস্তি মালিকদেরও বস্তিতে বস্তিতে সিসি ক্যমেরা স্থাপন করে অপরাধিদের চিহ্নিত করে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করে বস্তি থেকে অপরাধ নির্মুল করার পরামর্শ দিয়ে আরো বলেন, যারা সমাজে অপরাধ করে তাদের সংখ্যা কম তাই তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তাদের প্রতিহিত করে প্রশাসনিক এর ও এলাকার জনপ্রতিনিধিকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওয়ার্ড এর প্রতিটি অলি গলিতে প্রর্যায়ক্রমে সিসি ক্যমেরা বসানো হবে। সমাজের গুটি কয়েক সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এলাকার তরুন ও যুব সমাজকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ করেন আলহাজ্ব দেলোয়ার হোসেন।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বাচ্ছুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন অর্থ ও ট্রাপিক) এ.কে.এম শহীদুর রহমান পি.পি.এম, সি.এম.পি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশণ) দেবদাস ভট্টাচার্জ, ডিসি (পশ্চিম) সঞ্জয় কুমার কুন্ডু , এ.ডি.সি (পশ্চিম) আরিফিন জুয়েল, এ.সি (ডবলমুরিং জোন) উক্য সিং, আকবরশাহ থানার অফিসার্স ইনচার্জ সদীপ কুমার দাস। এতে আরো বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব এস.এম আলমগীর, ৯,১০,১৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ।
সিডিএ মার্কেট বণিক সমিতির মনছুর আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম আহম্মদ মারুফ, হারুন গফুর ভূঁইয়, মমিনুল হক, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেত্রী মিলি চৌধুরী, যাচমা বেগম, দিপ্তী রানী মজুমদার, মোঃ জসিম, মোঃ কাউসার, আনিস চৌধুরী রাজন, মোঃ জাহেদুল ইসলাম সুমন, আবু নোমান নাহিদ, মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় পুলিশ কমিশনার মোহাং আব্দুল জলিল মন্ডলকে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বাসীর পক্ষে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম ও পাহাড়তলী সি.ডি.এ মার্কেট বণিক সমিতির নব নির্বাচিত কমিটির পক্ষে ফুলেল অভিনন্দন জানান
