চট্রগ্রাম অফিস : ফিতা ও কেক কেটে ‘দ্যা গ্যালারী’ নামে একটি রেস্টুরেণ্ট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার রাত আটটার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের দ্বিতীয় তলায় পূর্ব গ্যালারীতে ইন্ডিয়ান ও ইতালিয়ান খাবারের দোকানটি উদ্বোধন করেন তিনি।
এসময় মেয়র বলেন, চট্টগ্রামে ভালো খাবারের চাহিদা রয়েছে। মানসম্মত খাবার পরিবেশনার মাধ্যমে গ্যালারী রেস্টুরেন্ট চট্টগ্রামের মানুষসহ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ।
তিনি বলেন, চট্টগ্রাম পর্যটন নগরী। পর্যটকদের চাহিদা মেটাতে চট্টগ্রামে ভালোমানের রেস্টুরেন্টের প্রয়োজন রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় খাবারের পাশাপাশি দ্যা গ্যালারী-তে ইন্ডিয়ান ও ইতালিয়ান বেশ কিছু খাবার পাওয়া যাবে।
রেস্টুরেন্ট পরিচালক সোহান মাসুদ জানান, ব্যবসায়ীক উদ্দেশ্যে নয় , শখের বশে আট বন্ধু মিলে রেস্টুরেন্টটি দিয়েছেন । খাবারের গুণগত মানের নিশ্চয়তাসহ এই রেস্টুরেন্টে সব ক্রেতাই চমৎকার আতিথেয়তা পাবেন বলে জানান তিনি।
