ভাসানী ফাউন্ডেশনের আলোচনা সভা

0

প্রেস বিজ্ঞপ্তি

মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় মজলুম জননেতা মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডক্টর আবুল কাশেম। প্রধান বক্তা হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সংগ্রামী জননেতা জনবা জুনায়েদ সাকী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর মঞ্জুরুল আমিন চৌধুরী, কমরেড নাছির উদ্দিন আহমদ নাসু, মাষ্টার ফৌজুল আজিম চৌধুরী, কমরেড রাজা মিয়া, হাসান মারুফ রুমী, প্রকৌশলী মোঃ শাহজাহান, মাষ্টার সামশুল আলম, এডভোকেট আবু তাহের, কবি ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ হারুন, সাংবাদিক জামাল উদ্দিন আহমদ, ছাত্র নেতা মোঃ শওকত প্রমুখ।
বক্তারা বলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন কৃষক-শ্রমিক- মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। যতদিন সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ ও স¤প্রসারণবাদী পৃথিবীব্যাপী আগ্রাসন থাকবে ততদিন মওলানা ভাসানী আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। পাঠ্যবই থেকে পেশীবাদী সরকারগুলো মওলানা ভাসানীর জীবনী মুছে ফেল্লেও ১৬ কোটি মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠায় মওলানা ভাসানী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক হিসাবে আমাদের মধ্যে বেঁচে থাকবে।

নতুন প্রজন্মের প্রতি মওলানা ভাসানী ফাউন্ডেশন রাজনৈতিক অঙ্গনে খলনায়কদের বিতাড়িত করে আসল নায়কদের প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন, সংগঠনের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.