ঢাকা অফিস : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে ।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ঘুরে প্রাণভিক্ষার আবেদনটি এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে।
এর আগে শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রপতির কাছে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখান থেকে তা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
এর আগে দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সেটি আইন মন্ত্রণালয়ে যায়।
