প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
তিনি ২৪ নভেম্বর ২০১৫খ্রি. এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
