সিইউজে কল্যাণ ফান্ডে এক লাখ টাকা অনুদান দিলেন জেলা প্রশাসক

0

চট্টগ্রাম অফিস :  সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর কল্যাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ২৫.১১.২০১৫ জেলা প্রশাসকের কার্যালয়ে সিইউজে সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এর হাতে তিনি আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সহ সভাপতি সালাহ উদ্দিন রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য রাশেদ মাহমুদ,মোহাম্মদ আলী পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিইউজে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রামের সার্বিক প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি যে অবদান রেখে চলেছেন তা অনস্বীকার্য। নেতৃবৃন্দ প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা সবসময় সকল প্রকার অন্যায়, অনিয়মের বিরূদ্ধে সবসময় পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.